বানের জলে ভাসছে ৩০ লক্ষাধিক মানুষ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৩:১০ ১৮ জুলাই ২০১৯
গত দশ দিনে প্লাবিত হয়েছে একুশ জেলা। কুড়িগ্রাম, জামালপুর, সিলেট, গাইবান্ধা, সুনামগঞ্জ, চট্টগ্রাম, কক্সবাজারে অবস্থা ভয়াবহ। দেশের ৩০ লক্ষাধিক মানুষ এখন বানভাসি।
আগামী ৪৮ ঘণ্টা ভারি বর্ষণের আভাস না থাকায় অবস্থার উন্নতি হতে পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভুঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
দুর্যোগ ব্যস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশের নদ-নদীর ২৩টি পয়েন্টে এখনও পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। বৃষ্টি কমলেও ব্রহ্মপুত্র-যমুনা-পদ্মার পানি বাড়বে আরও ৪৮ ঘণ্টা।
বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে কুড়িগ্রাম। এখানকার ৬ লাখ ৯ হাজার ৬০০ মানুষ এখন পানিবন্দি। ধীরে ধীরে শনিবার থেকে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতির আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
৫ জুলাই থেকে বন্যা পরিস্থিতির শুরু হয়। চলতি মাসের প্রথমার্ধের বন্যায় ২১টিরও বেশি জেলায় বিস্তার ঘটে। এখন প্রভাব পড়ছে মধ্যাঞ্চলেও।
বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত কুড়িগ্রামে ৬ লাখ ৯ হাজার ৬০০ মানুষ পানিবন্দি। চট্টগ্রাম জেলায় বন্যা কবলিত ১৪ জেলার মধ্যে সাতকানিয়া, চন্দনাইশ, রাউজান, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া উপজেলায় পানি কমে এখন পরিস্থিতি উন্নতির দিকে।
দুর্গত ৫ লাখ ২৮ হাজার ৭২৫ জন। ২০ হাজার ঘর-বাড়ি আংশিক-সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত। ১৪ জুলাই বন্যা থেকে পরিস্থিতি ভালো হচ্ছে এ জেলায়।
বান্দরবানের ৫ উপজেলা প্লাবিত। ১০ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত। রোববার থেকে পানি কমতে শুরু করেছে। তবে সাঙ্গু-মাতামুহুরীর পানি এখনও বিপদসীমার উপরে বয়ে যাচ্ছে।
খাগড়াছড়ির ৪ উপজেলায় ৪০ হাজারেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত। পানি নেমে পরিস্থিতির উন্নতি হচ্ছে। এখানে ১৫ কিলোমিটার রাস্তাঘাট ক্ষতি হয়েছে। আশ্রয় কেন্দ্র থেকে মানুষ বাড়ি ঘরে ফিরছে।
রাঙামাটির ক্ষতিগ্রস্ত ১০ উপজেলার বন্যা পরিস্থিতিরও উন্নতি হচ্ছে। ১০ হাজার হেক্টর জমির ফসল আংশিক ও সম্পূর্ণ ক্ষতি হয়েছে।
কক্সবাজার জেলার প্লাবিত ৭ উপজেলার পানি নেমে গেছে। ৩ লাখ ৯ হাজারেরও বেশি মানুষ পানিবন্দি রয়েছে। ২৭৫ কিলোমিটার রাস্তা ও ৬ দশমিক ৩৫ কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানি কমতে শুরু করেছে। তবে এখনও বিপদসীমার উপরে বইছে। নীলফামারীতে ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা দুই উপজেলায় ২৮ হাজারেরও বেশি।
যমুনা নদীর সারিয়াকান্দি পয়েন্টে পানি বিপদসীমার উপরে বইছে। ৮২ হাজার দুর্গত মানুষ। নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত সাড়ে চারশ’ পরিবার। যমুনা নদীর পানি গাইবান্ধায় এখনও বিপদসীমার উপরে রয়েছে। প্রায় ২ লাখ ৯০ হাজার মানুষ বানভাসি।
সিরাজগঞ্জে পানি বাড়ছে, ৯৩৬টি গ্রাম প্লাবিত হয়েছে সিরাজগঞ্জে পানি বাড়ছে, ৯৩৬টি গ্রাম প্লাবিত হয়েছে ব্রহ্মপুত্র নদের দুই পয়েন্টে কুড়িগ্রামে বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে।
এ জেলায় ৬ লাখ ৯ হাজার ৬০০ মানুষ পানিবন্দি রয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলা এটি। এছাড়া সিরাজগঞ্জে ৯৩৬টি গ্রাম প্লাবিত হয়েছে; পানিও বাড়ছে।
জামালপুরে ২ লাখ ৮৪ হাজার ৫০০ জন পানিবন্দী রয়েছে। যমুনা নদীর বাহাদুরাবাদ পয়েন্টে এখনও বিপদসীমার উপরে পানি প্রবাহিত হচ্ছে। নেত্রকোণায় বন্যা পরিস্থিতি উন্নতির দিকে। ৯৩ হাজারেরও বেশি মানুষ বানভাসি হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত ১১ উপজেলায় ১ লাখ ৬২ হাজারেরও বেশি মানুষ দুর্গত অবস্থায় রয়েছে। ফসলি জমি, মাছ ও রাস্তা, সেতু-কালভার্টের ক্ষতি হয়েছে।
সিলেটের ১৩ উপজেলা বন্যা কবলিত। সাড়ে ৩ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত। ২৪ ঘণ্টায় পানি কমতে শুরু করায় পরিস্থিতি উন্নতির দিকে। মৌলভীবাজারের সব উপজেলার অংশ বিশেষ প্লাবিত হয়েছে।
হবিগঞ্জে ১১ হাজার ৫৪৭ জন; ফেনীতে ২০ হাজার ৩৭৫ জন; ব্রাহ্মণবাড়িয়ায় ২২ হাজার ৫৭০ জন; শেরপুরে ৬৩ হাজার জন; টাঙ্গাইলে ৮৫ হাজার ৬৮২ জন ক্ষতিগ্রস্ত হয়েছে।
- কেউ মিথ্যা বললে বুঝবেন যেভাবে
- বয়স বাড়ছে, কমছে শ্রবণশক্তি: কান সুস্থ রাখার যত উপায়
- নিষেধাজ্ঞা উপেক্ষা
পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’ দেখছেনই ভারতীয়রা - ডেঙ্গুতে আক্রান্ত নাহিদ রানা, যাওয়া হচ্ছে না দক্ষিণ আফ্রিকায়
- হাসিনার ফেরার ঘোষণায় উদ্বেগে বাংলাদেশ, বিপাকে ভারত
- অস্থিরতায় পোশাকের ক্রয়াদেশ হারাচ্ছে বাংলাদেশ, লাভ ভারতের
- লাল, হলুদ নাকি রাসেট আলু: কোনটি ভালো?
- ডায়াবেটিস-হৃদরোগসহ যেসব রোগের ঝুঁকি বাড়ায় অতিরিক্ত চিনি
- চুরির পরিকল্পনা ফাঁস হওয়ার আশঙ্কায় একই পরিবারের চারজনকে হত্যা
- বিনা খরচে মালয়েশিয়া গেলেন ১১২ কর্মী, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- সয়াবিন তেলের দাম বাড়াল সরকার
- টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা
- শীতে সর্দি-কাশি: অ্যান্টিবায়োটিকের বদলে পান করুন ৩ চা
- টিনএজার ছেলেকে যেসব কথা বলবেন না
- পোশাক শ্রমিকদের মজুরি কোন গ্রেডে কত বাড়ল
- বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা যুক্তরাষ্ট্রের
- নারায়ণগঞ্জে সাত খুন: ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল চায় রাষ্ট্রপক্ষ
- হাসিনার ফেরার পরিকল্পনা ও প্রত্যর্পণ অনুরোধ আলাদা বিষয়: ভারত
- সঙ্গী কেন বলেন, ‘তুমি আমার কোনো কথাই বোঝো না’
- চাকরির ইন্টারভিউতে যে ৭ ভুল অবশ্যই এড়িয়ে চলবেন
- বিশ্বে প্রতি ঘণ্টায় সঙ্গী বা স্বজনের হাতে খুন ৫ নারী
- প্রসাধনী পণ্যের বাজারে শীর্ষে লিলি, দ্বিতীয় স্থানে প্যারাসুট
- রংপুরে ৪ খুন: ৩০ নভেম্বরের মধ্যে অভিযোগপত্র দাখিলের সম্ভাবনা
- বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু ২৬ নভেম্বর
- খেজুরের চেয়েও বেশি ফাইবার পেতে যা যা খাবেন
- মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়ানোর ৪ কৌশল
- গোসলের আগে নাকি পরে: কখন তেল মাখবেন?
- গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ ৪, আহত ২০
- কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা
- হজযাত্রীদের টিকা গ্রহণের আগে করতে হবে ৭ স্বাস্থ্য পরীক্ষা
- শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ
- এআইকে যেসব ব্যক্তিগত তথ্য দেবেন না
- খেজুরের চেয়েও বেশি ফাইবার পেতে যা যা খাবেন
- মুর্তজা বশীর: যার চিত্রকর্ম ‘বিপ্লবের হাতিয়ার’
- বৃষ্টি চলবে কতদিন, শীত নামবে কবে?
- শ্রমিক আন্দোলনে পোশাক খাতে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার
- ক্ষণিকেই রাগ কমাবে যে ৩ শব্দ
- চমক রেখে বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার
- হাসিনার ফেরার পথ খুঁজতে পেট্রাপোলে নিষিদ্ধ আ. লীগের ৪ নেতা
- ৮ দফা কমলো সোনার দাম, নেপথ্যে কারণ কী?
- বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু ২৬ নভেম্বর
- সঙ্গী কেন বলেন, ‘তুমি আমার কোনো কথাই বোঝো না’
- গোসলের আগে নাকি পরে: কখন তেল মাখবেন?
- মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়ানোর ৪ কৌশল
- রংপুরে ৪ খুন: ৩০ নভেম্বরের মধ্যে অভিযোগপত্র দাখিলের সম্ভাবনা
- বিশ্বে প্রতি ঘণ্টায় সঙ্গী বা স্বজনের হাতে খুন ৫ নারী
- চাকরির ইন্টারভিউতে যে ৭ ভুল অবশ্যই এড়িয়ে চলবেন
- যে ৭ অভ্যাস অ্যাসিডিটি বাড়ায়
- গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ ৪, আহত ২০
- প্রেমিকের কাছে জেন-জি নারীদের বড় প্রত্যাশা কী?












